নেতাকর্মীদের কটূক্তি করায় শিক্ষকের বিচার দাবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের কটূক্তি ও মিথ্যা অভিযোগ করায় শিক্ষকের বিচারের দাবি জানিয়েছে হাবিপ্রবি শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ছাত্রলীগের নেতাকর্মীরা এই আবেদন করেন।

আবেদনসূত্রে জানা যায়, ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষক আবু বক্কর সিদ্দিক তাদের কটূক্তি ও গালিগালাজ করেন।