চলতি বছরের ফেব্রুয়ারিতে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও গত রমজানে রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’ সিনেমায় কাজ করেছিলেন প্রসূন আজাদ। এবার তিনি নতুন আরও একটি সিনেমায় কাজ করলেন। এর নাম ‘পায়রার চিঠি’। নিশিথ সূর্যর পরিচালনায় এ সিনেমার প্রেক্ষাপট প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির বাস্তব ঘটনা। ২০১৬ সালের
১৫ আগস্ট পটুয়াখালী সরকারি জুবিলি হাই স্কুলের ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস ‘পায়রা নদী’র ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছিল। এত অল্প বয়সে শীর্ষেন্দুর এমন সচেতনতা ও সাহস দেখে অত্যন্ত খুশি হয়ে প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছিলেন। গত ২১ জুলাই থেকে পটুয়াখালীতে এর দৃশ্যধারণ চলছে।