ঈদের ৭ দিন আগে সড়ক মেরামত শেষ করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার এক সপ্তাহ আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের

উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের দেশ রূপান্তরকে বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বন্যায় স্থানীয় সরকার বিভাগের আওতার সড়কগুলোরই বেশি ক্ষতি হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কের কম ক্ষতি হয়েছে। সেতুমন্ত্রী এসব সড়ক-মহাসড়ক জরুরিভিত্তিতে মেরামত করতে নির্দেশ দিয়েছেন।