মহানগরীর বন্দর থানাধীন কলসী দীঘিরপাড় এলাকার ভাড়া ঘরে গতকাল মঙ্গলবার আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ নাসিমা আকতার ও তার মেয়ে লামিয়া (৭)। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ
দেশ রূপান্তরকে জানান, দীঘিরপাড় বাকের আলী ফকিরের টেক এলাকায় মনসুর ও মাহবুবের ভাড়া ঘরে রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পয়ে বিভিন্ন স্টেশন থকে দমকল বাহিনীর ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৯টি কাঁচাঘর ভস্মীভূত হয় এবং ভাড়া ঘরের বাসিন্দা নাসিমা ও তার মেয়ে লামিয়া মারা যায়। আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।