ট্রাম্পের কারণে শেয়ারবাজারে টালমাটাল ৪ প্রযুক্তি প্রতিষ্ঠান

নিজ দেশের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে তদন্তের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর এই খবর ছড়িয়ে পড়লে প্রি-মার্কেট ট্রেডিংয়ে চারটি নামকরা প্রতিষ্ঠানের ২ লাখ ৭৮ হাজার ৭৯৫ কোটি টাকার বেশি নাই হয়ে গেছে!

মঙ্গলবার আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, দেশের প্রধান প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের প্রতিযোগীদের পেছনে ফেলতে কীভাবে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে সেটি জানতে বড় ধরনের তদন্ত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তির এই ঘোষণায় কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে ‘মার্কেট-লিডিং’।

বিশ্ববিখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে এই ঘোষণার পর শেয়ারবাজারে আমাজন, অ্যাপল, ফেসবুক এবং গুগল বেকায়দায় পড়েছে। বুধবার সকাল পর্যন্ত এই চারটি কোম্পানির শেয়ারে লাগাতার দরপতন শুরু হয়েছে।

গুগল হারিয়েছে, ৭.৬ বিলিয়ন ডলার, আমাজন ৯.৮ বিলিয়ন ডলার, অ্যাপল ৬.৮ বিলিয়ন ডলার এবং ফেসবুক হারিয়েছে ৮.৪ বিলিয়ন ডলার।

বিশ্ব ব্যাংকের হিসাব বলছে, এই অর্থ গোটা জিম্বাবুয়ের ‘ডোমেস্টিক প্রোডাক্টের’ সমান!