বৃষ পৈতৃক সম্পত্তি হারাতে পারেন, ব্যাংকঋণের প্রয়োজন হবে বৃশ্চিকের

মেষ: ব্যবসায় বিভিন্ন পথে আয় বাড়বে। ক্রীড়াবিদদের নাম-যশ হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

বৃষ: পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়রা পক্ষে কাজ করবে না। সংসারে অশান্তি লাগবে।

মিথুন: কাজে ব্যস্ততা বাড়বে। আয় সামান্য বাড়বে। কিন্তু পেটের পীড়ায় অতৃপ্তি থাকবে।

কর্কট: কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। তবে আয় থেকে ব্যয় বাড়বে। নানা রোগে কষ্ট ভোগ আছে।

সিংহ: ভাগ্যের সুপরিবর্তন আসবে। কর্মফল শুভ হতে শুরু করবে। তবু সঞ্চয় হবে না।

কন্যা: স্ত্রীর নামে সম্পত্তি হবে এবং আয় বাড়বে। নিজের সম্পদ স্থিতিশীল থাকবে। মায়ের শরীর ভালো যাবে না।

তুলা: অংশীদারি ব্যবসায় কাজের চাপ থাকবে, কিন্তু লাভবান হবে অংশীদাররা। আত্মীয়র জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। বিনিয়োগ শুভ নয়।

বৃশ্চিক: জমি ক্রয়ের জন্য ব্যাংকঋণের প্রয়োজন হবে। দ্রুত ঋণ লাভ হবে। রোগে স্বস্থ্যের অবনতি হবে।

ধনু: কর্মক্ষেত্রে অনেক কাজ অসমাপ্ত থাকবে। স্বাস্থ্যের অবনতির জন্য আয়ু ক্ষয়ের যোগ দেখা যায়। তবে কাজের ফল শুভ।

মকর: শত্রুদের ষড়যন্ত্রে সম্পত্তি হাতছাড়া হতে পারে। রোগের জন্য মাকে বিদেশ যেতে হবে। ব্যয় বাড়বে।

কুম্ভ: নিকট আত্মীয়র স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কাজের গতি বাড়বে। সম্পত্তি লাভের সুযোগ আসবে।

মীন: কর্মে ব্যস্ততা বাড়বে। প্রেমে বাধা এবং আত্মীয়র পীড়া বাড়বে। আয় বাড়বে।