পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন হাঙ্গেরির সাঁতারু ক্রিস্টোফ মিলাক। দক্ষিণ কোরিয়ায় গাংজুতে চলতি ফিনা বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে ইভেন্টটিতে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হন ১৯ বছর বয়সী এই সাঁতারু।
পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ক্রিস্টোফ ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন মিলাক। সাঁতারের এই ইভেন্টে টাইমিংয়ে এটা নতুন রেকর্ড। এতদিন রেকর্ড দখলে ছিল ২৩ বারের অলিম্পিক স্বণী জয়ী যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারো ফেলপসের দখলে।
২০০৯ সালে মাইকেল ফেলেপস ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৫১.৫১ সেকেন্ড টাইমিং করেছিলেন ফেলপস। ফেলপসের রেকর্ড ভাঙার পর আপ্লুত মিলাকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেন, “অসাধারণ রেকর্ডটি ভেঙে দিতে পারাটা দারুণ সম্মানের।”