রাজধানীর শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। র্যাব জানিয়েছে, গত বুধবার রাত ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। একই রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি মহারাজ
গোমস্তাপুরে দেবোত্তর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল বৃহস্পতিবার মহন্ত এস্টেটের সেবায়েত ক্ষিতিশ চন্দ্র আচারি ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমারকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের
দেওয়া চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তারা চাঁপাইনবাবগঞ্জের সেশন জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা আবেদন নামঞ্জুর করে তাদের জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারের অনুমতি ছাড়াই গোমস্তাপুরের মোহন্ত এস্টেটের প্রায় ৪৪ একর দেবোত্তর সম্পত্তি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসসহ আটজনের নামে দলিলের মাধ্যমে হস্তান্তর করেন এস্টেটের সেবায়েত ক্ষিতিশ চন্দ্র আচারি। আর নিয়মভঙ্গ করে ওই জমি রেজিস্ট্রি করেন গোমস্তাপুরের তৎকালীন সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার (বর্তমানে নওগাঁর পতœীতলায় কর্মরত)। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া দেবোত্তর সম্পত্তি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার অভিযোগে গত ১৮ জুন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন।
মহন্ত এস্টেটের সেবায়েত ক্ষিতিশ চন্দ্র আচারি, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমারসহ ১০ জনকে মামলায় আসামি করা হয়। মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মহন্ত এস্টেটের সেবায়েত ক্ষিতিশ চন্দ্র আচারি ও সাব রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার।
খলিফা (৪০) নিহত হয়েছে বলে দাবি করছে র্যাব।
র্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদে রাতে সেখানে র্যাবের টহল দল যায়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। সবাই পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চিত হই। নিহত ব্যক্তি সন্ত্রাসী নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু। যাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮টি হত্যাসহ ২০টি মামলার তথ্য পাওয়া গেছে।
সাজেদুল বলেন, একটি মামলায় ১১ বছর জেল খেটেছিল বাবু। তারপর পালিয়ে ভারতে যান। গত জুন মাসে গোপনে ব্যাঙ্গা বাবু বড় ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশে ঢুকেছিল বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় র্যাব। এ সময় তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। একপর্যায়ে সবাই পালিয়ে গেলেও মহারাজ গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা, একটি শটগান, একটি শুটারগান, কয়েকটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কামরুজ্জামান বলেন, বরগুনার তালতলী উপজেলার ইদুপাড়া গ্রামের মোতালেব খলিফার ছেলে মহারাজ রাজধানীর কড়াইল বস্তিতে থাকত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসহ ২০টি মামলা রয়েছে। বর্তমানে সে গাজীপুর টঙ্গী ঢাকা ডাইং ফ্যাক্টরি এলাকায় বসবাস করছিল। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
গতকাল বিকেলে স্ত্রী খাদিজা আক্তার মর্গে এসে স্বামী মহারাজের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কারও ফোন পেয়ে বের হয় মহারাজ। বলে যায়, একটু পর আসতেছি। এর পর থেকে ফোন নাম্বার বন্ধ। আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় টিভি দেখে জানতে পারি বন্দুকযুদ্ধের এ ঘটনা।’ মহারাজ ইয়াবাসেবী ছিল। ৪-৫টা মামলাও ছিল তার নামে। জেলও খাটে। ১০-১২ দিন আগে কেরানীগঞ্জের কারাগার থেকে ছাড়া পায় সে।