মেষ : আয়ের পথ প্রশস্ত হবে। কিন্তু সংসার তথা স্ত্রীর চাপ মনে অনুভূত হবে। বন্ধুরা আপনার ওপর নির্ভরশীল হবে অনেক ক্ষেত্রে।
বৃষ : আত্মীয়র জন্য অনেক কাজ দেরিতে সমাপ্ত হবে। উপার্জনে ভালো ফল পাওয়া যাবে না। ভ্রমণে বিনোদন আনন্দময় হবে।
মিথুন : পেট তথা খাওয়া থেকে অনেক রোগের উৎপত্তি হবে। সেদিকে সচেতন হোন। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে।
কর্কট : কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ আছে। কাজের ব্যস্ততা বাড়বে। পুঁজি নাশের আশঙ্কা। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ : কর্মক্ষেত্রের বাধা দূর হবে। দূর ভ্রমণ ও বিনোদন শুভ। ব্যয় বাড়বে।
কন্যা : কর্মচারীরা দায়িত্ব নিয়ে কাজ করবে না। তাই কাজে অতৃপ্তি থাকবে। আয় মোটামুটি ভালোই থাকবে।
তুলা : কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও উন্নতি যোগ আছে। কাজের চাপ থাকবে। স্ত্রীরও ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক : অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। যৌনরোগ থেকে সাবধান থাকবেন। মনোবল হ্রাস পাবে।
ধনু : কাজের ভিড় কম। প্রেমে কৃতকার্য লাভ হবে। স্ত্রীর পীড়া বৃদ্ধি পাবে। নিজের স্বাস্থ্যও ভালো যাবে না।
মকর : যানবাহন ব্যবসায় অংশীদারদের সঙ্গে দ্ব›দ্ব দেখা দেবে। বন্ধুরা উপকারে আসবে। ব্যয় বাড়বে।
কুম্ভ : কাজে ধীরগতি হবে। আত্মীয়রা সব কাজে সাহায্য করবে। রোগ ভয় থাকবে।
মীন : কাজে তৃপ্তি বাড়বে। সংসারে শান্তি ও আনন্দ বিরাজ করবে। প্রেমে বাধা আছে। আয় বাড়বে।