কলেজছাত্রীকে ধর্ষণ করল স্কুলের অফিস সহকারী

নোয়াখালীতে একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানায়, শনিবার বিকেল ৪.৩০টায় ওই ছাত্রীর (১৮) বড় বোন ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার সকাল সাড়ে ৮টায় অরুন স্কুলের পাশ দিয়ে তার বোন যাওয়ার সময় স্কুলের অফিস সহকারী রাজু (২১) তাকে ধর্ষণ ও মারধর করে।

পুলিশ আরো জানায়, পরিবারের পক্ষ থেকে দ্রুত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ তাৎক্ষণিক রাজুকে গ্রেপ্তার করে।