ট্যানারি পার্ক স্থাপনে জমি খুঁজছেন রাজশাহীর মেয়র

রাজশাহীতে লেদার অ্যান্ড ট্যানারি শিল্পপার্ক স্থাপনের জন্য জমি খুঁজছে সিটি করপোরেশন। করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোশ্তাক হাসান গতকাল শনিবার জায়গা নির্ধারণের জন্য দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় তারা বলেন, জায়গা নির্ধারণের পর দ্রুত শিল্পপার্ক স্থাপনের কাজ শুরু হবে।

এ সময় বিসিকের জিএম বশির আহমেদ ও খন্দকার আমিরুজ্জামান, আঞ্চলিক পরিচালক তামান্না রহমান, উপ-ব্যবস্থাপক শামীম হোসেন, বিসিক রাজশাহীর শিল্পনগরীর কর্মকর্তা ওয়ায়েস কুরুনী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশসাক (রাজস্ব) আবু আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে লেদার অ্যান্ড ট্যানারি শিল্পপার্ক স্থাপনের জন্য গত ১৫ জুলাই শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠক করেন খায়রুজ্জামান লিটন।