‘বোমা নিক্ষেপের’ পর বিজিবির গুলি যুবক নিহত

 

শার্শা (যশোর) প্রতিনিধি

বেনাপোল সীমান্তে কথিত বোমা নিক্ষেপের পর বিজিবির গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তিকে মাদক কারবারি উল্লেখ করে বিজিবি জানায়, গতকাল শনিবার ভোররাতের এ ঘটনায় ফেনসিডিল ও তিনটি বোমা উদ্ধার এবং তাদের এক হাবিলদার গুরুতর আহত হন।

নিহত সুজন (৩২) বেনাপোল কাগজপুকুর গ্রামের আবদুল্লাহর ছেলে। ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘১০-১২ জনের একটি মাদক ব্যবসায়ীর

দল ফেনসিডিল নিয়ে ভারত থেকে অগ্রভুলোট সীমান্তে প্রবেশের খবরে বিজিবি অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা কয়েকটি বোমা নিক্ষেপ করে। এ সময় হাবিলদার আকমল হোসেন গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে একজন ঘটনাস্থলেই মারা যায়।’ আহত হাবিলদার আকমলকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয় বলে জানান তিনি।

বিজিবি জানায়, বোমা নিষ্ক্রিয় করতে র‌্যাবের একটি বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে যায়। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে।