দক্ষিণ কোরিয়ায় চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপে এক তরুণীকে শ্লীলতাহানির দায়ে টেমার কেনডেরেসি নামে হাঙ্গেরির এক সাঁতারুকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
কেনডেরেসি ব্রাজিলে সবশেষ রিও অলিম্পিকে সাঁতারের ২০০মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ইউরোপীয় পর্যায়ে প্রতিযোগিতায় জিতেছেন রৌপ্য।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজু জানিয়েছে, স্থানীয় একটি নাইটক্লাবে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে রোববার কেনডেরেসিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ২২ বছর বয়সী এই সাঁতারু এরই মধ্যে ২০০মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
তবে হাঙ্গেরিয়ান দলের কর্মকর্তা ও বিশ্ব সাঁতার নিয়ন্ত্রণ সংস্থা ফিনা জানিয়েছে, পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে কেনডেরেসিকে। তবে আগামী দশদিন তাকে দক্ষিণ কোরিয়া ছাড়তে অনুমতি দেওয়া হবে না। এদিকে, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন কেনডেরেসি।