সঞ্জয়ের ফিটনেস রহস্য

বলিউড তারকা সঞ্জয় দত্ত সোমবার ষাট বছরে পা দিলেন। এই খবরে অনেকেই অবাক হয়েছেন। ‘খলনায়ক’ অভিনেতার বয়স এতটা- কখনো ভাবেননি তারা।

জন্মদিন উপলক্ষে প্রকাশ হয় সাঞ্জুর পরের দুই সিনেমা ‘পানিপথ’ ও ‘কেজিএফ চ্যাপ্টার টু’র ফার্স্টলুক। বিশেষ করে কন্নড় সিক্যুয়েলটির পোস্টার আলোচনার ঝড় তুলেছে। কারো কারো প্রশ্ন, কী করে সঞ্জয় ধরে রেখেছেন এত সুন্দর ফিগার?

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই রহস্যের মূল রয়েছে দিন আর রাত কঠোর নিয়ম আর বাঁধা ডায়েট। জেনে নিন কী খান তিনি-

লো কার্ব, লো ফ্যাট: শর্করা ও চর্বি জাতীয় খাবারের ক্ষেত্রে ন্যূনতম মাত্রা বজায় রাখেন তিনি। প্রচুর সবুজ সবজি খান। আর প্রচুর পানি পান করেন।

হাই প্রোটিন: ডায়েটে প্রচুর প্রোটিন বা আমিষ থাকলে ওজন বাড়তে পারে না। যেমন; চিকেন ও মাছ খাদ্যতালিকায় থাকলে থাকলে শরীর সুস্থ থাকে। পেশিও হয় মজবুত। 

সালাদ: সঞ্জয়ের ডায়েটে সবজি বা ফলের সালাদ থাকে। এর মানে তার শরীরে প্রচুর ভিটামিন ও মিনারেলস প্রবেশ করে। তাই সঞ্জয় নিয়ম করে বেশ খানিকটা সালাদ খান। এতে পেট ভরে, কিন্তু ওজন বাড়ে না।

ডায়েটের পাশাপাশি ‘কলঙ্ক’ অভিনেতা শরীরচর্চাও করেন নিয়ম মেনে। যাতে যেকোনো দৃশ্যেই তিনি নিজেকে উজাড় করে দিতে পারেন।