কুমিল্লায় সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার নাঙ্গলকোট উপজেলার চোগুরি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের হাবিবুল্লাহ'র ছেলে এবং ইয়াছিন একই উপজেলার নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে। 

পুলিশ জানায়, চোগুরি গ্রামের শাহজাহান মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করছিল আবুল কালাম ও ইয়াছিন নামে দুই নির্মাণ শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় সেপটিক ট্যাংকের পাশে কাজ করার সময় অসাবধানতা বশত সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ সময় ট্যাংকে থাকা বিষাক্ত পানিতে পড়ে ওই দুই শ্রমিক ডুবে যায়। এতে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, অসাবধানতা বশত সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মান শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।