মেষ : খনিজদ্রব্যের ব্যবসা ভালো চলবে। উচ্চশিক্ষায় অর্থনৈতিক বাধা আসতে পারে। ব্যবসায় লাভ বেশি হবে না।
বৃষ : কর্মক্ষেত্রে অস্বাভাবিক কিছু ঘটবে না। আয় আশানুরূপ নয়। ভ্রমণ দেরিতে হবে।
মিথুন : কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে না। স্নায়ু ও পেটের পীড়ায় বেশি কষ্ট পাবেন। কর্মচারীরা ঠিকমতো কাজ করবে না।
কর্কট : ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে সবটায় ক্ষতি হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। রোগ বৃদ্ধির যোগ আছে।
সিংহ : দেশিরা বিদেশে এবং প্রবাসীরা স্বদেশে ফিরে আসার সম্ভাবনা। আয় থেকে ব্যয় বাড়বে এবং জমা টাকা শেষ হয়ে যাবে।
কন্যা : কর্মক্ষেত্রে আইনগত ঝামেলা দেখা দিতে পারে। দেরি হলেও কিছু টাকা জমবে। বন্ধুর সাথে কিছু সময় আনন্দ উপভোগ করা যাবে।
তুলা : কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। আত্মীয়দের দিয়ে কাজ করে লওয়া সহজ হবে। কর্মচারীদের ঝামেলা দূর হবে।
বৃশ্চিক : ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আয় বাড়বে। পুঁজি লগ্নি করলে ক্ষতির সম্ভাবনা কম। স্নায়ু পীড়ার ব্যবস্থা নিন।
ধনু : কর্মোপলক্ষে বিদেশ যেতে হবে। শত্রুরা খরচ বাড়াবার চেষ্টা করবে। স্বাস্থ্যের যতœ নিন।
মকর : কর্মক্ষেত্রে অধীনস্থ কর্মচারীরা কাজে সহযোগিতা করবে। পাওনা অর্থ আংশিক আদায় হতে পারে। ব্যয় বাড়বে।
কুম্ভ : ভূসম্পত্তি নিয়ে ঝামেলা দেখা দেবে। নানা রোগে ভুগতে থাকবেন। সন্তানের কাজের জন্য মনে অশান্তি আসবে।
মীন : কাজ শেষ হতে দেরি হবে। বন্ধুর জন্য অতৃপ্তি বাড়বে। দেরিতে হলেও প্রেমে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা।