বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। ব্রিটিশ সংস্থাগুলোর উচিত বাংলাদেশে বিনিয়োগ করা। এতে তরুণ ও বর্তমান জনসংখ্যার জন্য সুযোগ সৃষ্টি করে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে।
গত বুধবার ব্রিটিশ হাইকমিশনে ব্রিটিশ বিজনেস গ্রুপ কর্তৃক আয়োজিত এক চা চক্রে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রিটিশ বিজনেস গ্রুপের (বিবিজি) চেয়ারম্যান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অবস্থান করছে। এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার। এক্ষেত্রে যুক্তরাজ্য এগিয়ে আসবে বলে আশা করি।