ব্রাহ্মণবাড়িয়ায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সহায়তায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী দিপ্ত মোদকের পরিচালনায় উদ্বোধক ছিলেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।