ফরিদপুরের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১৭৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।
তবে প্রতিদিনই জেলায় ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ছে। ফরিদপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রতিদিনই রোগী আসছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ফরিদপুর জেলা সির্ভিল সার্জন এনামুল হক জানিয়ছেন, শনিবার পর্যন্ত জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১২৩ জন। এছাড়া ১২ রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।