ঝিনাইদহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি অরুন কুমার দত্তকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে যশোর কোতোয়ালি থানার সেখহাটি গ্রাম থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী।

গ্রেপ্তার অরুন কুমার ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের কার্তিক কুমার দত্তের ছেলে।

সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ৭টি মামলার আসামি ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি অরুন কুমারকে যশোর জেলার সেখহাটি গ্রামে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাজা ঘোষণার পর থেকে অরুন কুমার দত্ত দীর্ঘদিন যশোর জেলায় পলাতক ছিলেন।