সিএপিএমের দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএমের দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি ৩০ জুন, ২০১৯ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডগুলো হচ্ছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা গেছে। সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দুই মিউচুয়াল ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।