লাফার্জহোলসিম বাংলাদেশের (এলএইচবিএল) উদ্যোগে কোম্পানির স্টেকহোল্ডারদের নিয়ে সম্প্রতি হোটেল ওয়েস্টিনে করপোরেট নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ, লাফার্জহোলসিম গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড ও সিমেন্ট অ্যাক্সিলেন্স মার্টিন ক্রেগনার, লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও রাজেশ সুরানা প্রমুখ।