আয় বাড়লেও মনে অতৃপ্তি মিথুনের, শত্রুরা আক্রমণ করতে পারে মকরের

মেষ : দালালি ব্যবসায় কিছু লাভ হবে। রোগের জন্য অস্ত্রোপচার হতে পারে। বন্ধুর সহযোগিতায় সামান্য উন্নতি হবে।

বৃষ : ব্যবসায় আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

মিথুন : পেটের রোগে কষ্ট পাবেন। সামান্য আয় বাড়লেও মনে অতৃপ্তি থাকবে। বন্ধুর সঙ্গে ঝগড়া বাধতে পারে।

কর্কট : কাজে ব্যস্ততা বাড়বে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব লাগবে। পুঁজি বিনিয়োগ করলে শূন্য হয়ে যাবে।

সিংহ : ঠিকামূলক কাজে আয় বাড়বে। তবে অতি ব্যয়ের জন্য জমা টাকা খরচ হয়ে যাবে। ধৈর্য ধরুন ও মেজাজ ঠা-া রাখুন।

কন্যা : কোনো কাজেই তৃপ্তি পাওয়া যাবে না। সাবধানে চলাচল করুনÑ দুর্ঘটনা যোগ আছে।

তুলা : রাজনীতিবিদরা মনে দৃঢ়তা রাখলে কৃতকার্য হবেন। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় থেকে ব্যয় বেশি।

বৃশ্চিক : ঠিকাদারি কাজে কিছুটা আয় বাড়বে। জমা টাকা নিয়ে দ্বন্দ্ব বাধবে। শরীরের যতœ নিন।

ধনু : ঠিকাদারি কাজে গতি পাবে। তবে কর্মস্থলে দুর্ঘটনা যোগ আছে। নিজের ও স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মকর : শত্রুরা আক্রমণ করতে পারে। জমি বিক্রি হওয়ার সম্ভাবনা। দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

কুম্ভ : যেকোনো কাজ সতর্কতার সঙ্গে করুন। দুর্ঘটনা যোগ আছে। নানা রোগের ভয় আছে। সম্পদের আশা পূরণ হবে।

মীন : স্ত্রীর দুর্ঘটনা বা অস্ত্রোপচার হতে পারে। কর্মক্ষেত্রে শান্তি ফিরে আসবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।