ডেঙ্গু ব্যবস্থাপনা

সারা দেশে প্রশিক্ষণ চিকিৎসকদের

ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ১৩টি মেডিকেল কলেজ এবং জেলা ও সদর হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। গত সোমবার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহায়তায় এ প্রশিক্ষণ দেওয়া হয়। আজ ও আগামীকাল চিকিৎসকদের বিশেষজ্ঞদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের সাহায্যে বাকি ৫১ জেলার সকল পর্যায়ের চিকিৎসকদের ডেঙ্গু ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হবে। এ সংক্রান্ত গাইডলাইন এরই মধ্যে সকল জেলায় পাঠানো হয়েছে।

এছাড়া গত সোমবার ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং নিজ বাসভবন ও কর্মস্থলে এডিশ মশার প্রজননস্থল ধ্বংস ও বর্জ্য অপসারণ বিষয়ে জনগণকে সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।