সিংহের বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে, কাজের চাপ বাড়তে পারে মীনের

মেষ: খনিজদ্রব্যের ব্যবসায় লাভ হবে। স্ত্রীর আয়ে বাধা আসতে পারে। বন্ধুর সহযোহিতা পাওয়া কঠিন হবে।

বৃষ: নতুন চাকরি পাওয়ার পথ উন্মুক্ত হবে। সংসারে অতৃপ্তি বাড়বে। আয় আশানুরূপ হবে না।

মিথুন: নিজের ও স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকবে। সংসারে স্থিতি থাকবে। ঋণ করার অবস্থা আসবে।

কর্কট: কর্মক্ষেত্রে সুফল পাওয়া যেতে পারে। শরীরে নানা রোগের দাপট চলবে। ব্যয় বাড়তে পারে।

সিংহ: কাজে কিছুটা বাধা আসতে পারে। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। সন্তানে রোগ-ভয় আছে।

কন্যা: আত্মীয়রা কাজে অতৃপ্তি নিয়ে আসবে। ফাটকা ব্যবসায় আয় হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা: স্বাস্থ্য ভালো হলেও, কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। নিকটাত্মীয়র স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বাসায় কাজের লোকের অভাব হবে।

বৃশ্চিক: মানসিক অবসাদ থেকেই যাচ্ছে। ভ্রমণে তৃপ্তি পাওয়া যাবে না। তবুও সংসারে অতৃপ্তি আসবে না।

ধনু: ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে দেরি হবে। স্ত্রীর শরীর ভালো যাবে না। ব্যয় বাড়বে।

মকর: কর্মে উন্নতি যোগ আছে। প্রতিপক্ষ তৎপর থাকবে। জমি বিক্রির পরিবেশ আসবে।

কুম্ভ: কর্মে ব্যস্ততা বাড়বে। নিরাপত্তায় নিয়োজিত জাতকদের সতর্ক থাকা অতি আবশ্যক। মনে শান্তি আসতে পারে।

মীন: দূর ভ্রমণে বাধা আসতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।