কোরবানির মাংস চার ঘণ্টার বেশি খোলা স্থানে না রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষ। সংস্থাটি বলেছে, চার ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর মাংস যত দ্রুত সম্ভব রান্না করতে হবে অথবা রেফ্রিজারেটরে রাখতে হবে। মাংস অল্প সময়ের জন্য রেফ্রিজারেটরে রাখতে চাইলে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। আর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপফ্রিজে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় রাখতে হবে। প্রতিবারের রান্নার প্রয়োজনীয় পরিমাণ মাংস স্বতন্ত্র প্যাকেটে আলাদাভাবে রাখতে হবে।