টাঙ্গাইল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড উদ্বোধন

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৩৪ বেডের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসার বিষয়ে চিকিৎসক ও রোগীদের সঙ্গেও আলাপ করেন। ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোনো ঘাটতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দেন এবং হাসপাতালে ভর্তি হওয়া সব ডেঙ্গু রোগীর বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিএমএর সাধারণ সম্পাদক ডা. শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তারা।