জেলার সদর উপজেলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে উপজেলার চল্লিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো সাইদুর রহমান, জামান, পাবেল, হোটেল ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুন; বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা চল্লিশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ওসি জানান, ঈদের ছুটিতে স্বামীকে নিয়ে ঢাকা থেকে জেলার কলমাকান্দায় ফুফুর বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। গত
শুক্রবার রাত ১০টার দিকে চল্লিশার বিসিক শিল্পনগরী এলাকায় সারিন্দা নামে একটি হোটেলে খেতে যান তারা। সেখানে কথা-কাটাকাটির জেরে স্বামীকে আটকে রেখে হোটেল ম্যানেজার মামুনসহ কয়েকজন ওই নারীকে ধর্ষণ করে। এ সময় আরও কয়েকজন সহযোগিতা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই নারী ও তার স্বামী থানায় অভিযোগ করার পর মামুনসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।