শেবাচিমে গত ২৪ ঘণ্টায় ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫জন।

বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৪৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১৮৫জন, মহিলা ৯১ এবং ৭০ জন শিশু। গত মঙ্গলবার ভর্তি ছিলেন ৩৩০ জন।

বিগত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৪৫ জন পুরুষ, মহিলা ৩০ জন এবং শিশু ৭ জন। একই সময়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যাওয়া ৬৫ জনের মধ্যে পুরুষ ৪৮জন এবং মহিলা ১৭জন।

গত ১৬ জুলাই থেকে গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬৪৪ জন। ৪ জন মারা গেছেন। এছাড়াও গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।