বেগমগঞ্জের চাঞ্চল্যকর ফয়েজ হত্যার ১৫ দিন পরও ঘাতকরা গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্য ঘুরে ঘুরে বাদী ও তার
সন্তানদেরও হত্যার হুমকি দিচ্ছে। তাই ঘাতক নিজাম বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে হত্যাকা-ের শিকার ফয়েজের বাবা ও তার সন্তানরা।
মামলার বাদী জামাল উদ্দিন পাটওয়ারী জানান, নিজাম বাহিনীর প্রধান নিজামসহ ঘাতকদের বেগমগঞ্জ পুলিশ গ্রেপ্তারের কোনো চেষ্টাই করেনি। পরে র্যাব গত ৮ আগস্ট বাড়ি ঘেরাও করে দস্যু বাহিনী প্রধান নিজাম উদ্দিন ওরফে দস্যু নিজামকে দুটি বন্দুক ও ইয়াবাসহ গ্রেপ্তার করে। এরপর থেকে নিজাম বাহিনীর সুমন, রাজীব, সজীব, পিয়াস, মিন্টু ও নিজামের মামাতো ভাই হোসেন বাদী ও বাদীর বেঁচে থাকা ছেলেদের গুম-খুনের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) নুর আলম বলেন, হুমকি-ধমকির কথা শুনেছি। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। নিজামের বাহিনীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।