আফগানিস্তান ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের যৌথ বাছাইয়ে বাংলাদেশ নিজের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যে ম্যাচের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৩ গোলরক্ষক, ৯ জন ডিফেন্ডার, ৮ মিডফিল্ডার ও ৫ জন ফরোয়ার্ড নিয়ে সাজানো হয়েছে প্রাথমিক স্কোয়াড।

বিশ্বকাপের প্রাক বাছাইয়ে লাওসের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড থেকে চারজন বাদ পড়েছেন। তারা হলেন ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ, গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী ও মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু।

যোগ হয়েছেন ৬ জন। যাদের মধ্যে ফের জায়গা ফিরে পেয়েছেন- গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ডিফেন্ডার মনজুরুর রহমান, নুরুল নাঈম ফয়সাল, ফরোয়ার্ড সাদউদ্দীন ও মিডফিল্ডার সোহেল রানা। নতুন মুখ ইয়াসিন আরাফাত। শেষ মৌসুমে যিনি খেলেছেন সাইফ স্পোর্টিং ক্লাবে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান

রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, নুরুল নাঈম ফয়সাল, ইয়াসিন আরাফাত।

মাঝমাঠ:  মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহামম্মদ ইব্রাহিম।

আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদউদ্দীন ও জুয়েল রানা।