ভারতের পছন্দের তালিকায় দ্বিতীয় ছিলেন মাইক হেসন। কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলিদের কোচ হতে পারেননি। তাতে হেসনের বাংলাদেশের কোচ হওয়ার পালে জোড় হাওয়া লাগলো। ভারতে তার সাক্ষাৎকারের আগে থেকেই বাংলাদেশের সম্ভাব্য কোচের তালিকায় ছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই কোচ। বিসিবির সঙ্গে ফোনেও আলাপ হয়েছে তার। ভারতের কোচ হিসেবে যখন নাম ওঠেনি, তবে কি বাংলাদেশের পরবর্তী কোচ হতে যাচ্ছেন হেসন?