নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনে ১৩ বছরের শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে তিন বখাটে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার একটি খামারবাড়িতে এ ঘটনা ঘটে। সেখান থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনায় নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝালকাঠিতে বাগদত্তাকে (২২) বন্ধুকে দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার নলছিটি উপজেলার কাপড়কাঠি গ্রামের একটি দিঘির পাশের বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রী (১৩) ও পৃথক ঘটনায় এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সুবর্ণচরে ১৩ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণ : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনে ১৩ বছর শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে তিন বখাটে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার একটি খামারবাড়িতে এ ঘটনা ঘটে। সেখান থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গতকাল দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুর বড় বোন শাহানা আক্তার জানান, তার বোন ও মেয়েকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবার বাড়ি থেকে শ^শুরবাড়ি যাচ্ছিলেন। পথে রাশেদ ব্যাপারীর বাড়ির কাছে পৌঁছলে একই এলাকার সোহেল, হোসেন ব্যাপারী ও চৌধুরী নামে তিনজন তার বোনকে মুখ চেপে তুলে নিয়ে পার্শ¦বর্তী খামারে নিয়ে ধর্ষণ করে। পরে তিনি আত্মীয়স্বজনকে নিয়ে খামারবাড়ি গিয়ে তাকে উদ্ধার করেন।
হাসপাতালে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাসুম আক্তার জানান, শিশুটির ধর্ষণের আলামত স্পষ্ট। এ ঘটনায় শিশুর ভগ্নিপতি মামলা করতে এসেছেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল। তবে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
সাত বছরের শিশু ধর্ষণের শিকার : গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শিশুর অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিশুর পরিবার জানায়, গতকাল সকালে সে অন্যদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। এ সময় জনৈক যুবক ফুঁসলিয়ে তাকে পার্শ¦বর্তী একটি নির্জন বাড়ির সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় সে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এলাকাবাসীর সহায়তায় তাকে খুমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ বলেন, শিশুকে খুমেকে ভর্তি করা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে।
ঝালকাঠিতে বাগদত্তাকে ধর্ষণে সহযোগিতা : ঝালকাঠিতে নিজের বাগদত্তাকে বন্ধুকে দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার নলছিটি উপজেলার কাপড়কাঠি গ্রামের একটি দিঘির পাশের বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণে সহযোগিতা করায় পুলিশ সাগর হাওলাদার নামে এক যুবককে গতকাল রাতে আটক করলেও ধর্ষক রিয়াজ (২৬) পালিয়েছে। রিয়াজ ও সাগর একে অন্যের বন্ধু। তাদের বাড়ি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামে।
পুলিশ জানায়, সাগরের সঙ্গে ধর্ষণের শিকার মেয়েটির বিয়ের কথা চলছিল। ঈদের কয়েক দিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা। বৃহস্পতিবার রাতে কথা বলার জন্য মেয়েটিকে বাসার সামনে বের হওয়ার জন্য ধর্ষিতার মামির ফোনে ফোন করে সাগর। পরে মেয়েটি তার ছোট ভাইকে নিয়ে বাড়ির সামনে বের হলে ভাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সাগর তাকে অটোতে করে পাশর্^বর্তী কাপড়কাঠি গ্রামের একটি দিঘির পাড়ে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষমাণ সাগরের বন্ধু রিয়াজ মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির পা ধরে রেখে রিয়াজকে ধর্ষণে সহযোগিতা করে সাগর।
পরে মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী এসে সাগরকে আটক করলেও ধর্ষক রিয়াজ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং সাগরকে থানায় নিয়ে আসে। গতকাল রাতেই ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলায় শিশু ও নারী ধর্ষণের শিকার : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রী ও পৃথক ঘটনায় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্কুলছাত্রীর মা তাকে রেখে তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে একই এলাকার আবদুল রশিদের ছেলে মো. সোহাগ ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় বাবা ছালাউদ্দিন বাড়ি এলে তার মেয়ের ডাক-চিৎকার শুনতে পান। ওই সময় ধর্ষক তার বাবাকে মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার বাবা শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন।
অন্যদিকে একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের বিধবা নারী তার মুরগির খামারে খাবার দিতে গেলে ওই এলাকার বখাটে মাকসুদ, ছালাউদ্দিন ও আলমগীর মুখ চেপে পার্শ্ববর্তী গরুর খামারে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বোরহানউদ্দিন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জয়পুরহাটে ৮ বছরের শিশুকে যৌন নিপীড়ন : জয়পুরহাটে দ্বিতীয় শ্রেণির আট বছরের স্কুলছাত্রীকে তিন মাস ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা চঞ্চলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল ১০টার পর আবারও যৌন নিপীড়নের চেষ্টা করলে শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা অভিযুক্তকে ধাওয়া করলে সে বাড়ির পেছনের দরজা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার দাবি চেয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীরা। ঘটনাটি ঘটে জয়পুরহাট পৌর শহরের পশ্চিম দেবীপুর এলাকায়।