অপহরণের দুদিন পর যুবককে উদ্ধার ও জেলা ছাত্রলীগের সহসভাপতি খালেদুর রহমান খালিদসহ দুজনকে আটক করেছে র্যাব-৬। ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শুক্রবার ভোররাতে শহরের বেপারিপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার এবং ওই দুজনকে আটক করা হয়। তিনি জানান, পরে দুপুরে খাগড়াছড়ির রামগড়ের থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আটক ছাত্রলীগ নেতা খালিদ শহরের বেপারিপাড়ার
আবদুর রহমানের ছেলে ও শামীম আহম্মেদ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আবুল কাশেমের ছেলে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, খালিদকে সহসভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দোষী প্রমাণিত হলে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তিন বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টে চাকরি করতে গিয়ে আশরাফুলের সঙ্গে ভগবাননগর গ্রামের আলীম হোসেনের পরিচয় হয়। প্রায় চার মাস আগে ভাবির ছবি ব্যবহার করে ফেইসবুকে একটি আইডি খুলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আলীম। গত ১৪ আগস্ট আশরাফুলকে ঝিনাইদহে আসতে বলে সে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আসার পর তাকে ১০-১২ জন তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে আশরাফুলের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফোনটি পাওয়ার পর তার স্বজনরা রামগড় থানায় সাধারণ ডায়েরি করে এবং বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৬৮