মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল): আত্মবিশ্বাস দৃঢ় হবে। ব্যবসায় নতুন নতুন ক্লায়েন্টের দেখা পাবেন এবং লাভবান হবেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব থাকবে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন।
মিথুন (২১ মে - ২০ জুন): স্বাস্থ্যের প্রতি আরো যত্নশীল হোন। হাঁটু এবং পেটের সুস্থতায় নজর রাখুন। জীবন সঙ্গী আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে।
কর্কট (২১ জুন - ২২ জুলাই): আপনার শরীর এবং পারিবারিক পরিবেশ কাজে আপনাকে দারুণ শক্তি দেবে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো শক্ত হোন। পুরোনো সম্পর্ক জোড়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট): আপনার ভালোবাসার সম্পর্কটি দারুণ উষ্ণতায় কাটবে। এটি আপনার কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। প্রেমের সম্পর্কে মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর): ব্যবসায়ীরা তুলনামূলক বেশি লাভবান হবেন। আর্থিক ঝুঁকিগ্রহণ থেকে বিরত থাকুন। খুব কাছের মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): নতুন পরিকল্পনা আপনাকে সফলতা এনে দেবে। একটা নতুন সম্পর্ক গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর প্রতি যত্নবান থাকুন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
বৃষ (২০ এপ্রিল - ২০ মে): আকস্মিক অপ্রত্যাশিত আয়ের দেখা পেতে পারেন। আপনার অনেক সম্পর্কই অর্থবহ হয়ে উঠবে। প্রেমের সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো অন্য কারো সঙ্গে শেয়ার না করাই ভালো।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ভালো কোম্পানি থেকে আপনি চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক জাতকদের জন্য দিনটি শুভ।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ থাকলে সমঝোতা করে নিন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি): অর্থ পাওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। আপনার পদোন্নতি হবে এবং উচ্চমহলে সমাদর পাবেন। ব্যবসায় উন্নতি হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে আপনার প্রেমের সম্পর্ক। ভালোবাসায় বিশ্বাস রাখতে হবে এবং প্রিয়জনের বিশ্বাস যেন না ভাঙে, সে দিকেও খেয়াল রাখতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তাই সাবধান থাকতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পরিহার করুন। বিভ্রান্তি আসতে পারে প্রেমের সম্পর্কে।