পাবনার ঈশ্বরদীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সাথী আক্তারকে (২৪) স্বামী জহুরুল ইসলাম সরদার শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীরা জানিয়েছে, ঘটনার পর থেকেই মাসহ তিনি পলাতক রয়েছেন।
ঈশ্বরদীর ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, রাত ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় ১১ মাস আগে শ্যামপুর মাদ্রাসাপাড়া গ্রামের জহুরুলের সঙ্গে আটঘরিয়া উপজেলার মাজপাড়া পূর্বপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে সাথীর বিয়ে হয়। এরপর পর থেকেই নানা অজুহাতে তাকে মারধর ও নির্যাতন করে আসছিল তার মাদকসেবী স্বামী। গত শনিবার মাকে সঙ্গে নিয়ে জহুরুল তাকে বেধড়ক মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়া সাথীকে গতকাল বিকেলে আবারও মারধরের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ ঘরের ডাবের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তারা। সাথী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সন্ধ্যার দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।