চট্টগ্রামের হাটহাজারীতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে অন্তত ৬০০ ফলদ বৃক্ষ। গত রবিবার দিনগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ার পশ্চিমের পাহাড়ি এলাকায় রোপণ করা এসব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
বাগান মালিকের ভাই মির্জাপুর ইউপির সাবেক মেম্বার সিরাজউদ্দৌলা বাবুল জানান, দুই বছর আগে তার ভাই দুবাইপ্রবাসী মো. ইয়াছিন তার মালিকানাধীন চার একর টিলার ওপর দুই হাজারের বেশি বিভিন্ন ফলদ বৃক্ষের কলম চারা লাগান। কিন্তু গত রবিবার রাতে দুর্বৃত্তরা এ বাগানের অন্তত ৬০০ গাছ কেটে ফেলে।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।