ঘুমধুম সীমান্তে এক কোটি বিশ হাজার টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম সীমান্ত পাড়ি দিয়ে ইয়াবা আনার পথে বিজিবির জালে আটকা পড়েছে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

সোমবার রাত এগারো টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করেছে।

এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে  পারেনি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি বিশ হাজার  টাকা  বলে বিজিবি  জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  মিয়ানমার থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপির সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান সীমান্ত  এলাকায় টহল  দেন। এসময় কিছু সংখ্যক যুবককে দেখতে পেয়ে থামতে বলেন। এসময় ইয়াবা পাচারকারী মনে করে দুই রাউন্ড গুলি ছোড়ে বিজিবি।  এসময় ইয়াবা  কারবারিরা পালিয়ে  যায়।

পরে ঘটনাস্থল থেকে চল্লিশ  হাজার  পিস  ইয়াবা উদ্ধার করা হয়। ৩৪ বিজিবি উপ অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।