ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৬ প্রার্থী

ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পেতে সভাপতি পদে ২৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে ৭৬টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্রসহ কাগজপত্র জমা দেন। ওই সময় প্রার্থীদের সঙ্গে আসা কর্মী-সমর্থকরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন বিএনপি কার্যালয়।

গত ১৭ ও ১৮ আগস্ট সভাপতি পদে ৪২ এবং সাধারণ সম্পাদক পদে ৭০ জন মনোনয়নপ্রত্যাশী ১০০ টাকা মূল্যমানের মনোনয়নপত্র কেনেন। সাধারণ সম্পাদক পদে তিনজন নারী প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রদল নেত্রী নাদিয়া পাঠান পাপন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডালিয়া রহমান। আগামী ১৪ সেপ্টেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নেতা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট দেবেন সারা দেশের ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দেশ রূপান্তরকে বলেন, ‘সর্বমোট ৭৬টি ফরম জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১১০টি। এখন জমা হওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে গঠন করা বাছাই কমিটি।’

তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রচারণা ৩ থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। ভোট হবে ১৪ সেপ্টেম্বর।

ইতিপূর্বে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে ৫ সদস্যের যাচাই-বাছাই কমিটি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ৩ সদস্যের আপিল কমিটি গঠন করা হয়েছে। 

সভাপতি পদে যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেনÑ আজিম উদ্দিন মেরাজ, মো. ইলিয়াস, হাফিজুর রহমান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাজিদ হাসান বাবু, আল মেহেদি তালুকদার, মাহমুদুল হাসান বাপ্পি, তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, এ বি এম মাহমুদ আলম, মো. আসাদুল আলম টিটু, এম আরজ আলী শান্ত, মো. সুরুজ ম-ল, মো. আবদুল মাজেদ, মাইনুল ইসলাম, মো. ফজলুর রহমান, আশরাফুল আলম ফকির লিংকন, ফজলুল হক নিরব, আরাফাত বিল্লাহ খান, এস এম আল আমিন, জুয়েল মৃধা, আবদুল হান্নান, শামীম হোসেন, মামুন খান, এস এ এম আমিরুল ইসলাম, সুলায়মান হোসাইন ও আল আমিন কাউছার।

সাধারণ সম্পাদক পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেনÑ রিয়াজ মোহাম্মদ ইকবাল হোসাইন, ওমর ফারুক শাকিল চৌধুরী, সিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন রুবেল, সাইফ মাহমুদ জুয়েল হাওলাদার, আবদুল মান্নান, নাদিয়া পাঠান পাপন, এ বি এম বাকির জুয়েল, মিজানুর রহমান শরীফ, ওমর ফারুক, মো. হাসান ওরফে তানজিল হাসান, আলাউদ্দিন খান, রাশেদ ইকবাল খান, আমিনুর রহমান, ইকবাল হাসান শ্যামল, ইমদাদুল হক মজুমদার, নাইম হাসান, কে এম সাখাওয়াত হোসেন, মো. শাহনেওয়াজ, এ এ এম ইয়াহইয়া, ডালিয়া রহমান, সোহেল রানা, মোহাম্মদ কারীমুল হাই নাঈম, মহিনউদ্দীন রাজু, আরিফুল হক, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান রিংকু, আবুল বাশার, মিজানুর রহমান সজীব, জুলহাস উদ্দিন, মিজানুর রহমান, জাকিরুল ইসলাম জাকির, সাদিকুর রহমান সাদিক, আবদুল মোমেন মিয়া, কাজী মাজাহারুল ইসলাম, আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর, জামিল হোসেন, শেখ আবু তাহের, তবিবুর রহমান সাগর, মাজেদুল ইসলাম, মাহমুদুল আলম শাহিন, জোবায়ের আল মাহমুদ রিজভী, নাজমুল হক হাবীব, জহিরুল ইসলাম (দীপু পাটোয়ারী), আনিসুর রহমান সুমন, এম এম বাবুল আক্তার শান্ত ও মুন্সি আনিসুর রহমান।