৭৩তম স্বাধীনতা দিবস নিজের মতো করে উদযাপনও করেছেন সবাই। তবে এক্ষেত্রে ওই বিশেষ দিনটি অন্যদের থেকে অনেকটাই অন্যরকমভাবে সেলিব্রেট করেছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে বেশকিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে তনুশ্রী বেশকিছু শিশুকে খাবার পরিবেশন করছেন।
ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে বোলপুরে পাঁচশোয়া গ্রামে প্রায় ১৫০০ জন শিশুকে খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সামসারা’ ছবিতে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। এছাড়াও উড়ো চিঠি, দূর্গা সহায়, অন্তর্ধান, বেডরুম সহ বেশকিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী।
সূত্র: জি নিউজ