অঙ্কিতার গান বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৫:০০ এএম

রিয়ালিটি শো সারেগামাপার বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্যের গান আপাতত বন্ধ। গলায় সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে এ কাজ করতে হচ্ছে। তিনি জানান, চিকিৎসক তার কণ্ঠকে সম্পূর্ণরূপে আরাম দেওয়ার কথা জানিয়েছেন, না হলে বড় বিপদ ঘটতে পারে। অঙ্কিতা বলেন, আমার গলার পরিস্থিতি শুনেই বুঝতে পারছেন কী রকম! আগামী বেশ কিছুদিন ডাক্তার আমাকে ভোকাল রেস্ট দিয়েছে। না কোনো রেওয়াজ, না কোনো শো, না কোনো রেকর্ডিং! সবকিছু বন্ধ রাখতে বলেছে। যতদিন না আমি ডাক্তারের থেকে ক্লিয়ার সার্টিফিকেট পাচ্ছি।’

অঙ্কিতা ক্ষমা চেয়ে জানালেন, যেখানে তার শো করার কথা ছিল অথচ শারীরিক অসুস্থতার কারণে তিনি পৌঁছাতে পারবেন না। বিনয়ী সুরে তিনি বলেন, আপনারা সবাই প্রার্থনা করুন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আর আপনাদের সবার কাছে গান শোনাতে আসতে পারি। যেন আমার গলার ইনফেকশনটা তাড়াতাড়ি কেটে যায়। অঙ্কিতার এই খবরে মন খারাপ ভক্তদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত