টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

কলম্বো টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। তবে খুব ভালো শুরু পায়নি দলটি। দলীয় ২৯ রানেই উইকেট ছাড়া হয়েছেন প্রথম টেস্টে অর্ধশতক হাঁকানো ওপেনার লাহিরু থিরিমান্নে।

এর আগে গল টেস্টে ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। সেই সঙ্গে ৬০ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা।

কলম্বোর পি সারা ওভালে বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক দেরিতে। কিউই পেসারদের সামনে শুরু থেকেই খাবি খাচ্ছিলেন থিরিমান্নে। সোমারভিলের বলে উইলিয়ামসনকে ক্যাচ দেওয়ার আগে ৩৫ বলে করেছেন মাত্র ২ রান।

দাপটের সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন অধিনায়ক ও ওপেনার দিমুথ করুনারত্নে। কুসল মেন্ডিসের সঙ্গে জুটি গড়েছেন প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান।