মেষের সন্তানের অসুখের শঙ্কা, পাওনা আদায় হবে বৃশ্চিকের

মেষ: হৃদরোগ বা রক্তচাপ সংক্রান্ত রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। সন্তানের অসুখের সম্ভাবনা। সংসারে অতৃপ্তি বিরাজ করবে।

বৃষ: মায়ের রোগের জন্য ব্যয় বাড়বে। আয়-উপার্জনে ভালো নয়। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

মিথুন: স্বাস্থ্য ভালো না থাকলেও পরিবারে শান্তি থাকবে। তবে আত্মীয়রা জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরুদ্ধে অবস্থান  নেবে। আয় মোটামুটি ভালোই থাকবে।

কর্কট: সরকারি চাকরিজীবীদের পদোন্নতি বা সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে। আয় বাড়বে। তবে স্নায়ু পীড়া দেখা দিতে পারে।

সিংহ: ঠিকাদারি ব্যবসায় নতুন যোগাযোগ হবে। পুঁজি বিনিয়োগ হতে পারে। বিদেশ বা দূর ভ্রমণ হবে।

কন্যা: কর্মক্ষেত্রে গোপন শত্রুদের কর্মতৎপরতা থাকবে। ওষুধ, খাদ্য, যন্ত্রপাতিতে বিনিয়োগ অর্থ ব্যয় বাড়বে। মায়ের বহুমূত্র রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে।

তুলা: প্রভাবশালী ব্যক্তির সাহায্যে ব্যবসা বাড়বে। স্ত্রীর রোগ ভয় আছে। বিদেশ ভ্রমণ শেষ মুহূর্তে বাতিল হবে।

বৃশ্চিক: পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা। কর্মে উন্নতি যোগ আছে। মনে অলসতা দেখা দিতে পারে।

ধনু: জমি ক্রয়ে অর্থ ব্যয় হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। সন্তান শিক্ষার জন্য বিদেশ যাবে।

মকর: নিজের ও মায়ের রোগ বৃদ্ধির যোগ আছে। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। ব্যয় বাড়বে।

কুম্ভ: কর্মে আইনি সহযোগিতা পাবেন। স্ত্রী ও প্রতিপক্ষ ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে। আত্মীয়রা বিরুদ্ধে থাকবে।

মীন: আয় বাড়বে। সংসারে শান্তি আসবে। রোগ ভয় থাকলেও পাওনা অর্থ আদায় হবে।