ছয় নম্বরে ব্যাটি করতে নেমে দলকে একাই টেনে নিচ্ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। তার সেঞ্চুরি সত্ত্বেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারল না শ্রীলঙ্কা। অন্যদের ব্যর্থতায় আড়াইশোর আগেই থেমেছে দলটির রানের চাকা।
বৃষ্টিবিঘ্নিত কলম্বো টেস্টের তৃতীয় দিন শনিবার প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও উইকেটের একপ্রান্ত আগলে রাখেন ধনঞ্জয়া। দশম উইকেট হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১০৯ রানের ইনিংস। হাঁকিয়েছেন ১৬ চার ও দুটি ছক্কা! টেস্ট ক্যারিয়ারে এটা তার পঞ্চম শতক। নিচের সারির চার ব্যাটসম্যান করেছেন মাত্র ২৩ রান।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন টিম সাউথি। তিন উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। দলীয় এক রানেই দিলরুয়ানের বলে উইকেট ছাড়া হন ওপেনার জিত রাভাল।