লাউয়াছড়ায় প্রাণী অবমুক্ত করলেন বন ও পরিবেশমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত ও ফলজ বৃক্ষ রোপণ করলেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন। পরে লাউয়াছড়া বিট কার্যালয়ে সামনে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী।

লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দীন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ ওসি মো. আরিফুর রহমান, শ্রীমঙ্গল ওসি সালেক আহমদ, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বন বিভাগীয় কর্মকর্তারা।

মতবিনিময়ের পূর্বে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দীন লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত করেন। ২টি অজগর সাপ, ১২টি অজগরের বাচ্চা, ২টি লজ্জাবতী বানর, ১টি মেছো বাঘ, ১টি হিমালয়ান পামসিভিট, ১টি খয়েরি ফনি মনসা, ১ টি সবুজ বোড়াল, ২টি কালেম পাখি, ২টি সরালী হাঁস. ১টি শঙ্খিনী সাপ। তাছাড়া ১টি বট বৃক্ষ ও ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন।