নম্বর গণনায় ভুল করায় ভবিষ্যতে খাতা দেখার সুযোগ হারাচ্ছেন রাজশাহী শিক্ষা বোর্ডের ২শ পরীক্ষক। খাতা মূল্যায়নের পর নম্বর গণনায় ভুল করায় তাদের বিরেুদ্ধে এই ব্যবস্থা নিচ্ছে বোর্ড। আগামী বছর থেকেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এবারের এইচএসসি পরীক্ষার্থীদের চ্যালেঞ্জে এসব শিক্ষকের দেখা খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৬৬ পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. প্রফেসর আনারুল হক প্রামাণিক বলেন, পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।