সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৬ কোটি টাকা দিয়েছে ইউনিলিভার। গত মঙ্গলবার ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ৬ কোটি ২০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
শ্রম আইন অনুযায়ী কোনো কোম্পানির মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়া বাধ্যতামূলক। তার অংশ হিসেবে ইউনিলিভার এ অর্থ দিয়েছে। এ সময় শ্রমিকদের মুনাফার অংশ হিসেবে মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিলে এই অনুদান দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমকল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এ এম আনিসুল আউয়াল, ইউনিলিভার বাংলাদেশের আইনি পরিচালক রাশেদুল কাইয়ুম এবং করপোরেটবিষয়ক বিভাগের প্রধান শামিমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি