বাফুফের এজিএম ১৬ নভেম্বর

২০১৬ সালে নির্বাচনের আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতির একটি ছিল প্রতিবছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন। কিন্তু এজিএম আয়োজনের সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলেন। আরেকটি নির্বাচন যখন আসন্ন তখন বাফুফে উদ্যোগ নিচ্ছে এজিএম আয়োজনের। গতকাল কার্যনির্বাহী কমিটির ১৬তম সভা শেষে তারা জানিয়েছে আলোচিত এই এজিএম হবে ১৬ নভেম্বর।