দেবহাটার বহেরা ইটের ভাটা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ফিরোজ শেখ (৪৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার।
নিহত ফিরোজ শেখ পাবনার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা দিকে ছেড়ে যাওয়া ট্রাক পথে বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী নিহত হন। মারাত্মক আহত হন ট্রাক ড্রাইভার ও হেলপার। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।