রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে জার্মানি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতা করবে জার্মানি। সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘকে সক্রিয়ভাবে সহায়তা করবে দেশটি। গতকাল রবিবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের দ্বিতীয় বছর হিসেবে চিহ্নিত।

মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করায় সহিংসতা থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু, নারী ও পুরুষ পালিয়ে এসেছে। জার্মান সরকার কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা দিয়ে আসছে। এখন পর্যন্ত ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য জার্মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। সেই ঘটনার দুই বছর পূর্তি হয়েছে গতকাল রবিবার।